মালদা

BSF জাওয়ানদের সাথে পাচারকারীদের খন্ড যুদ্ধ, আহত বেশ কয়েকজন জাওয়ান

আবার চোরা পথে বাংলাদেশে গবাদি পশু পাচার রুখল বি.এস.এফ এর ৩৬ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা। পাচারে বাধা দিলে সীমান্ত রক্ষী বাহিনীর সাথে খন্ড যুদ্ধ বেধে যায় পাচারকারীদের। 

        জানা যায়, ধুবাবার রাতে মালদহের বৈষ্ণবনগর থানার দৌলতপুর ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গবাদি পশু বাংলাদেশে পাচার করছিলো ১০ থেকে ১৫ জনের একটি পাচারকারীর দল। পাহারত ৩৬ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানদের বিষয়টি নজরে পরলে তারা পাচারে বাধা দেয়। এরপরেই পাচারকারীদের সাথে বি.এস.এফ জাওয়ানদের খন্ড যুদ্ধ বেধে যায়। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বি.এস.এফ জাওয়ান। 

        জানা গিয়েছে, পরে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ করলে বৈষ্ণবনগর থানার পুলিশ গ্রেফতার করে এক পাচারকারীকে, বাকিরা পালাতে সক্ষম হয়। উদ্ধার হয় ৪০ টি গবাদি পশু। জানা গেছে, ধৃতের নাম সলেমান হক(২২)। বাড়ি কালিয়াচকের বৈষ্ণবনগর থানার চরদেওয়না এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।  
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Qg--2va3Nac